কংগ্রেসের ইস্তাহারের কপি পেস্ট নির্মলার বাজেট : রাহুল 

0
135
Congress manifesto copy paste Nirmalas budget  Rahul
Congress manifesto copy paste Nirmalas budget Rahul

কংগ্রেসের ইস্তাহারের কপি পেস্ট নির্মলা সীতারামনের বাজেট।এমনই দাবি করেছেন খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 

তৃতীয়বার ক্ষমতায় আসার পর এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু সেখানে এনডিএ-র দুই শরিক রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণার পর কেন্দ্রীয় বাজেটের প্রবল সমালোচনা করেছে কংগ্রেস-সহ বিরোধীরা।কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, এই বাজেট কুর্সি বাঁচাও বা গদি বাঁচানোর বাজেট। শরিকদের মন পেতে এই বাজেট এসেছে। তাদের ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি এএ উল্লেখ করে রাহুল গান্ধী আম্বানি, আদানির মতো শিল্পপতিদের প্রসঙ্গ তুলে দাবি করেছেন, বাজেটে সাধারণ মানুষকে কোনও স্বস্তি না দিয়ে এএ-কে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। আগের বাজেটগুলি আর কংগ্রেসের ইস্তাহারের ভাবনা থেকে কপি পেস্ট করে এই বাজেট তৈরি হয়েছে।অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় অথমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, এই বাজেট কংগ্রেসের ইস্তাহারের অংশ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন,এই বাজেট দেশের অগ্রগতির জন্য নয়, এটি নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর বাজেট। সিপিএম-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, এনডিএ সরকারের তৃতীয় বাজেট অত্যন্ত হতাশাজনক।মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোনও উদ্যোগ নেই। এই বাজেট মধ্যবিত্তের জীবনকে আরও কঠিন করে তুলবে।সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও এই বাজেটের সমালোচনা করেছেন।