
গত ১০ বছরে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক প্রকল্পই বাস্তবায়িত হয়নি। সংসদে তৃণমূল কংগ্রেসের বাজেট বঞ্চনার অভিযোগের জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আর তাঁর ভাষণের পরই রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা।কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশ করার পর থেকেই যে ভাবে পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যকে বঞ্চনা করে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে, তাতে এই বাজেটকে সরকার বাঁচানোর বাজেট বলে কটাক্ষ করছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে রাজ্যসভায় নির্মলা সীতারমন বলেছেন, প্রতিটা বাজেটে দেশের সমস্ত রাজ্যকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। মহারাষ্ট্রের ভন্ধাভনে একটি বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।৭৬ কোটি টাকা এই বন্দরের জন্য কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ হয়েছে। কিন্তু বাজেট ভাষণে আলাদা করে মহারাষ্ট্রের নাম উল্লিখিত হয়নি। তার মানে কি মহারাষ্ট্রকে অবহেলা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছে যে বাজেটে পশ্চিমবঙ্গকে কিছুই দেওয়া হয়নি।কিন্তু গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ কয়েকটি প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। তৃণমূল কংগ্রেস সরকারের উচিত তার গতিপথ সংশোধন করা। যদি বক্তৃতায় একটি নির্দিষ্ট রাজ্যের নাম না থাকে, তাহলে এর মানে কি কেন্দ্রীয় সরকার সেই রাজ্যকে সহায়তা করে না। এটা কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের ইচ্ছাকৃত প্রয়াস মানুষকে বোঝানোর যে, তাদের রাজ্যগুলিকে অবহেলা করা হয়েছে। এটি একটি আপত্তিকর অভিযোগ।
