
গরিব, যুব, অন্নদাতা কৃষক থেকে মহিলা সবার জন্যই এই বাজেট। মোদীনমিক্সকে স্যালুট লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন আয়কর ছাড় থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের কথা ভেবেছে কেন্দ্র। পাশাপাশি মহিলাদের সুরক্ষা থেকে যুবসমাজের দিকেও নজর দেওয়া হয়েছে। এই বাজেট স্কুল শিক্ষার দিকেও এমনভাবে নজর দিয়েছে যাতে শিক্ষাক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই আরও উন্নতি হয়। ১২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে যা মধ্যবিত্তদের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা।
তৃণমূল যখন বাজেটকে বিহারমুখী বলছেন, তখন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাল্টা আক্রমণ করে বলেছেন কেন্দ্রের কোনও প্রকল্পই তো এরাজ্যে বাস্তবায়ন হতে দেওয়া হয় না। তা হলে কেন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে ভাবছে তৃণমূল।






