গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ওয়াকফ বিলের খসড়ায় সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

    ওয়াকফ বিলের খসড়ায় সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার

    0
    113
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিরোধী সদস্যদের আপত্তি উপেক্ষা করেই গত মাসে ওয়াকফ-সংশোধনী বিলের নতুন খসড়া অনুমোদন করেছিল যৌথ সংসদীয় কমিটি। এ বার সেই খসড়ায় প্রস্তাবিত ১৪টি সংশোধনী কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। 

    বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন জেপিসির বিজেপি সদস্যদের আনা ১৪টি সংশোধনী-সহ বিলটি সংসদে পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করেছে। ইতিমধ্যেই জেপিসির সেই রিপোর্ট সংসদে প্রকাশ করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র মেলায় আগামী ১০ মার্চ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে খসড়াটি বিল আকারে সংসদে পেশ করা হতে পারে। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতির অনুমোদন মিললে ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিশিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসির সদস্য তথা বিজেপি সাংসদ মেধা বিশরাম কুলকার্নি ১৩ ফেব্রুয়ারি জেপিসি রিপোর্টটি পেশ করেছিলেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে তখন অভিযোগ করেছিলেন, জেপিসির বিরোধী সদস্যরা ওয়াকফ-সংশোধনী বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিলেন।

    কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে। যদিও সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেই অভিযোগ উড়িয়ে বলেন, এমন কিছুই হয়নি।