মাঝ আকাশে জরুরি অবস্থা, স্থগিত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভুটান সফর 

0
364
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। তার জেরে ভুটান সফরে যেতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বৃহস্পতিবার বাগডোগরায় বিমান জরুরি অবতরণ করিয়ে শুক্রবার শিলিগুড়ি থেকেই দিল্লি ফিরে যেতে বাধ্য হলেন তিনি। মন্থার জেরে আবহাওয়ার ওপরে প্রভাব পড়েছে। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। ব্যাহত বিমান পরিষেবা। এর মধ্যে ভুটান সফর বাতিল করার সিদ্ধান্ত নেন তিনি। সকাল ৯টা ১৩ মিনিটের বিমানে দিল্লি ফিরে যান।

প্রসঙ্গত, আগামী বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। যার জেরে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।