চিকিৎসকদের নিরাপত্তা, রাজ্যগুলির রিপোর্ট তলব 

0
212
Doctors safety states call for report
Doctors safety states call for report

চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কী কী পদক্ষেপ করেছে বিভিন্ন রাজ্যের সরকার। জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বরের আগে ওই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যগুলিকে। এই মর্মে বুধবার প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র। চিঠি গিয়েছে রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজিদের কাছে। কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে ২৩ অগস্ট কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে যে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তার অধিকাংশের ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে। পদক্ষেপের কথা কেন্দ্রকে জানানোও হয়েছে। কোনও কোনও রাজ্য ওই পরামর্শ ছাড়াও বাড়তি কিছু পদক্ষেপ করেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। তিনি জানিয়েছেন, প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ১০ সেপ্টেম্বরের আগে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রের কাছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোথায় কী পদক্ষেপ করা হয়েছে, কী কী ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্যের সরকার, তা রিপোর্ট আকারে কেন্দ্রকে জানাতে হবে।