
রাজ্য সফরের এসে ব্যারাকপুরে প্রথম কর্মিসভার শুরুতেই আনন্দপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত শাহ। আনন্দপুরের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির কারণে হয়েছে। ব্যারাকপুরের আনন্দপুরী মাঠের সভা থেকে আক্রমণ করেছেন অমিত শাহ।
তিনি বলেছেন অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২৭ জন। প্রশ্ন তুলেছেন এত মৃত্যুক পরেও কেন মোমো কারখানার মালিককে গ্রেফতার করা হচ্ছে না। মেমো কারখানার মালিক কার ঘনিষ্ঠ। সেখানে কার টাকা বিনিয়োগ হয়েছে। বিদেশ সফরে বিমানে ওই মালিক কার সফরসঙ্গী ছিলেন। তাঁকে কেন গ্রেফতার করা হল না। এতজন মারা গিয়েছেন, অনুপ্রবেশকারী হলে এরকমই করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্য নিয়ে রাজনীতি কেন করছেন, লজ্জা হওয়া উচিত। তিনি আরও বলেছেন অগ্নিকাণ্ডে তৃণমূলের লোক সামিল। জলা জমি বুজিয়ে গুদাম হয়েছে। তা বাইরের থেকে কেন বন্ধ ছিল।
ভিতরে লোকজন পুড়ে মরেছে বাইরে আসতে পারেননি। এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যতই পর্দা টানুন না কেন, এপ্রিলের পরে বিজেপি এলে সব অপরাধীদের জেলে পাঠাবে।
