গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মহাকাশ ক্ষেত্রে বিপুল অগ্রগতি : শাহ

    প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মহাকাশ ক্ষেত্রে বিপুল অগ্রগতি : শাহ

    0
    166
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের মহাকাশ ক্ষেত্রে বিপুল অগ্রগতি ঘটেছে। আগরতলায় নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার সোসাইটির বৈঠকে এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মন্তব্য, উত্তর- পূর্বের রাজ্যগুলিতে এনইএসএসি সোসাইটির কাজের পরিধি আরও বাড়ানো উচিত।
    তারজন্য রাজ্য সরকারগুলিকেও উদ্যোগ নিতে হবে। উত্তর-পূর্বের সমস্ত রাজ্য থেকে ১০০ জন করে বিজ্ঞানের শিক্ষার্থীকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁদের মধ্যে মহাকাশ ও সংশ্লিষ্ট প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে উঠতে পারে। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রককে এই প্রকল্পের জন্য ৬০ শতাংশ অবদান রাখার আহ্বান জানিয়েছেন শাহ। পাশাপাশি উত্তর-পূর্বের রাজ্য সরকারগুলিকে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত নতুন কোর্স শুরু করার আহ্বান জানিয়েছেন।
    অন্যদিকে, আরো একটি অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চল আর্থিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।