সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কংগ্রেসের শ্রদ্ধা নেই : বৈষ্ণব 

0
133
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কংগ্রেসের কোনও শ্রদ্ধা নেই। অল্লু অর্জুনের গ্রেফতারী প্রসঙ্গে এইভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এক্স পোস্টে তিনি লিখেছেন, সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কংগ্রেসের কোনও শ্রদ্ধা নেই। আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনায় ফের একবার তা প্রমাণিত। এটা স্পষ্ট যে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনার কারণ রাজ্য ও স্থানীয় প্রশাসনের অপর্যাপ্ত ব্যবস্থা। অভিযোগ ঘুরিয়ে প্রচার পেতে একাজ করেছে। তেলঙ্গানা সরকারকে আক্রমণ করে তিনি আরও লিখেছেন, ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা উচিত তেলঙ্গানা সরকারের। আর চলচ্চিত্র তারকাকে আক্রমণ না করে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লোকজনকে শাস্তি দেওয়া উচিত। এটা দুঃখেরও যে তেলঙ্গানায় এক বছর ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের কাছে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য,হায়দরাবাদের এক থিয়েটারে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল পুষ্পা ২-র বিশেষ প্রিমিয়ার। সেখানে নায়ক আল্লু অর্জুন ও নায়িকা রশ্মিকা মন্দনা আসবেন জানিয়ে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চেয়ে আয়োজকরা পুলিশকে চিঠি দিয়েছিল।
কিন্তু, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। ওইদিন ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনার জেরে গ্রেফতার হয়েছেন দক্ষিণী অভিনেতা।