এবার বাংলার পালা, হুঙ্কার মন্ত্রী গিরিরাজের

0
185
ছবি সৌজন্যে : এক্স
বিহার নির্বাচনের প্রাথমিক গণনায় বিরোধী জোট মহাগঠবন্ধন-এর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে এনডিএ। সকালে ফলাফলের এই আভাস মিলতেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।
হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, বিহারের পর এ বার বাংলার পালা। তাঁর দাবি, এ বার পশ্চিমবঙ্গেও বিজেপি জয়ী হবে। ফলাফলে খুব বড় রদবদল না ঘটলে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, জেডিইউ-র জোট। স্বাভাবিক ভাবেই এই ফলে উজ্জীবিত পদ্মশিবির। একই সঙ্গে প্রবীণ বিজেপি নেতার সংযোজন, যাঁরা বিহারকে বোঝেন, তাঁরা এটাও জানেন যে, এখানকার মানুষ জঙ্গলরাজ চায় না।
বিহারের জনগণ বিশৃঙ্খলা আর দুর্নীতিগ্রস্ত নেতাদের প্রত্যাখ্যান করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিশানা করে গিরিরাজ বলেছেন, তাঁরা পশ্চিমবঙ্গেও জিতবেন।