গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সাংবাদিক বৈঠকে নাক দিয়ে রক্তপাত কুমারস্বামীর

    সাংবাদিক বৈঠকে নাক দিয়ে রক্তপাত কুমারস্বামীর

    0
    139
    Kumaraswamys nose bleeding during the press conference
    Kumaraswamys nose bleeding during the press conference
    বেঙ্গালুরুর হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎই নাক থেকে রক্তপাত কেন্দ্রীয় মন্ত্রী, জেডিএস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর।
    এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলে সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তাঁর দলের নেতানেত্রীরা ছাড়াও ছিলেন রাজ্য বিজেপি নেতৃত্বও। সেখানেই বিজেপি-জেডিইউ-র পরবর্তী কর্মসূচি নিয়ে কথা বলছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পুত্র। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সে সময়ই অসুস্থ হয়ে পড়েন কুমারস্বামী।কথা বলার মাঝেই রুমাল দিয়ে নাকে চাপা দেন তিনি। দেখা যায় সেই রুমাল রক্তে ভরে যায়। জামাকাপড়েও রক্তের দাগ লাগে। সূত্রের খবর, তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর ঠিক কী হয়েছে, এখন কেমন আছেন, তা জানা যায়নি।