গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ওম বিড়লার ঘরে গালিগালাজ কংগ্রেস সাংসদদের : রিজিজু

    ওম বিড়লার ঘরে গালিগালাজ কংগ্রেস সাংসদদের : রিজিজু

    0
    48
    ছবি সৌজন্যে : এক্স
    লোকসভার স্পিকার ওম বিড়লাকে ঘরে ঢুকে গালিগালাজের অভিযোগ উঠেছে ২০-২৫ জন কংগ্রেস সাংসদদের বিরুদ্ধে। এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।
    তাঁর অভিযোগ, কংগ্রেস লোকসভার স্পিকারকে গালিগালাজ করেছে। ২০ থেকে ২৫ জন সাংসদ মিলে স্পিকারের ঘরে ঢুকে তাঁকে গালিগালাজ করেছে। কিরেণ রিজিজু কংগ্রেস সাংসদদের আচরণের তীব্র সমালোচনা করেন এবং বলেন যে স্পিকার নরম মনের মানুষ বলে তিনি কোনও পদক্ষেপ করেননি।
    তিনি আরও বলেছেন, কংগ্রেস সাংসদরা যখন স্পিকারের ঘরে ঢুকে গালিগালাজ করছিলেন, তখন মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীর মতো সিনিয়র নেতারাও ছিলেন। তারাও উসকানি দিচ্ছিলেন।