গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার সঙ্গে সাক্ষাৎ রিজিজুর

    প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা সেনার সঙ্গে সাক্ষাৎ রিজিজুর

    0
    115

    প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিনের মধ্যে সেনা প্রত্যাহারের পরেই চিনা সেনাদের সঙ্গে দেখা করে কথাও বলেছেন কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ১৫ হাজার ফুট উঁচুতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অরুণাচলের বুম লা-তে চিনা সেনাদের সঙ্গে দেখা হয়েছে কিরেন রিজিজুর।

    ওই এলাকাতেই ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী।খারাপ আবহাওয়ায় এত উচ্চতার চিনা সৈনিকদের কোনও সমস্যা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন করেছেন তিনি। মন্ত্রীর প্রশ্নের জবাবে পরিবেশের সঙ্গে তাঁরা মানানসই বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে রিজিজু লিখেছেন যে, চিনা সৈনিকদের সঙ্গে কথা বলার পর এবং পরিকাঠামো দেখে সকলেই ভারতের সীমান্ত উন্নয়ন নিয়ে গর্ব করবেন। প্রসঙ্গত, ২০২০ সালে গালওয়ানে ভারত এবং চিনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

    তারপর থেকেই দুই দেশের মধ্যে সীমান্ত জট নয়া মাত্রা পায়। অবশেষে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা প্রত্যাহার নিয়ে দুই দেশ ঐক্যমত্যে পৌঁছেছে।

    ছবি  সৌজন্যে : এক্স