ভারত ও পাক-কে সংযতর বার্তা, জয়শঙ্করদের ইইউ

0
150
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাঁও কাণ্ড এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে ভারত এবং পাকিস্তান— উভয় দেশকেই সংযত হওয়ার বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
দুই দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক। এর আগে নয়াদিল্লিতে ফোন করে অনুরূপ বার্তা দিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক শীর্ষ প্রতিনিধি কাজা কাল্লাস। তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফোনে কথা বলেছেন।
দুই দেশকে সংযত হওয়ার জন্য অনুরোধ করেছেন। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তিনি দুই পক্ষকেই সংযম প্রদর্শন করার অনুরোধ করেছেন। এর আগে জয়শঙ্করকে ফোন করে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিয়েছিলেন মার্কিন বিদেশ সচিব।