
ইংল্যান্ডের হয়ে টেস্ট সেঞ্চুরিতে অ্যালিস্টার কুককে আগেই ছাড়িয়ে গিয়েছিলেন জো রুট। এবার রানেও স্বদেশী কিংবদন্তিকে টপকে গেছেন ব্যাটসম্যান রুট। এখন ইংল্যান্ডের সর্বকালের সেরা রান সংগ্রাহক তিনি।
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে এ কীর্তি গড়েছেন তিনি। টেস্টে অ্যালিস্টার কুকের করা ১৬১ টেস্টে ২৯১ ইনিংসে ১২৪৭২ রান ছড়িয়ে যান জো রুট। এই রান টপকাতে তার লেগেছে ১৪৬ ম্যাচ। টেস্টে কুকের সেঞ্চুরি ৩৩। রুটের ৩৫ সেঞ্চুরি। টেস্টে শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায়ও শীর্ষ পাঁচে উঠে এসেছে রুট।১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের নাম। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের রান ১৩ হাজার ৩৭৮। তিন ও চার নাম্বারে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও ভারতের রাহুল দ্রাবিড়। তার পরের স্থানটি রুটের। মুলতান টেস্টেও সেঞ্চুরি করেছেন রুট।তার সেঞ্চুরিতে পাকিস্তানকে শক্ত জবাব দিচ্ছে ইংল্যান্ড।পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে এরইমধ্যে দলীয় সংগ্রহ ৩২০ পার করেছে ইংল্যান্ড। খরচ করেছে মোটে ৩ উইকেট।








