গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ইউনাইটেডের নাটকীয় ড্র

    ইউনাইটেডের নাটকীয় ড্র

    0
    69
    ছবি সৌজন্যে : এক্স

    ৯০ মিনিট শেষে যোগ করা হয়েছিল ৭ মিনিট। সেটির ষষ্ঠ মিনিটের খেলা চলছিল।

    ওয়েস্ট হ্যামের বক্সের বাইরে বাঁ দিকে বল পেলেন ব্রায়ান এমবুমো। সামনে প্রতিপক্ষের একজনকে এগিয়ে বল বাড়ালেন বক্সে। বল রিসিভি না করেই জটলার মধ্যে পায়ের অগ্রভাগ দিয়ে চোখধাঁধানো ফ্লিক করলেন বেনইয়ামিন শেশকো। ডাইভ দিয়ে নাগাল পেলেন না গোলকিপার।চোখের পলকে বল জালে। এক ধারাভাষ্যকার বলে উঠলেন, ও মাই গড…!, আরেকজনের চিৎকার, হোয়াট আ ফিনিশ…!ক্যামেরায় তখন ধরা হলো নুনো সান্তোকে।হতাশায় পেছন দিকে নুইয়ে পড়লেন ওয়েস্ট হ্যাম কোচ। তার ও ঘরের মাঠের সমর্থকদের হৃদয় ভেঙে একদম শেষ সময়ে একটি পয়েন্ট আদায় করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।কোচ মাইকেল ক্যারিকের চোখে যে গোলটি অবিশ্বাস্য।ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ঘরের মাঠে ৫০ মিনিটে এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হ্যাম। রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে থাকা দলটির বড় প্রাপ্তি হতো তিনটি পয়েন্ট পাওয়া। কিন্তু মুঠো থেকে দুটি পয়েন্ট ফসকে গেল তাদের।ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে ছিল টানা পাঁচ জয়ের হাতছানি। শেষ পর্যন্ত তা হলো না।ভারপ্রাপ্ত কোচ মাইকেল ক্যারিকের ১০০ ভাগ জয়ের রেকর্ডও তাতে শেষ হয়ে গেল। তবে পরাজয়ের কিনারায় ছিল তারা।সেখান থেকে শেশকোর দারুণ গোলে ড্রয়ের স্বস্তি মিলেছে। ম্যাচের বাস্তবতায় একটি পয়েন্টই তাদের জন্য কম প্রাপ্তি নয়।ক্যারিকের কোচিংয়ে এখনও সেরা একাদশে জায়গা পাননি শেশকো। তবে বদলি নেমে আগেও করেছেন গোল।

    ফুলহ্যামের বিপক্ষেও শেষ দিকে গোল করে জিতিয়েছিলেন দলকে।স্লোভেনিয়ার ফরোয়ার্ডের এবারের গোলে মুগ্ধতার শেষ নেই ক্যারিকের। তবে চমকে যাননি কোচ।