গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Malda ভর্তি-র ফি কমাতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    ভর্তি-র ফি কমাতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

    0
    155
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভর্তির ফি কমানোর দাবিতে ফের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। গেটে জমায়েত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীদের একাংশ।
    জানা গিয়েছে, নয় বছর পরে স্নাতকোত্তরের ফি দ্বিগুণ করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। দুই মাস আগে ছাত্র বিক্ষোভে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। তবে উপাচার্যহীণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। তবে বৈঠকে ফি কমানো নিয়ে সিদ্ধান্ত না নিয়ে, এ দিন থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়। তাতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের একাংশ। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কলা বিভাগে ভর্তি ফি ছিল ২ হাজার ৩০০ টাকা।  কিন্তু সেটা এখন বাড়িয়ে করা হয়েছে ৪ হাজার ৮২০ টাকা। একইরকম ভাবে বিজ্ঞান বিভাগে ভর্তি ফি ছিল ৩ হাজার ৭২০ টাকা কিন্তু এখন তা বাড়িয়ে করা হয়েছে ৬ হাজার ৮২০ টাকা।দু’মাস আগে রেজিস্টার তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ভর্তি ফি বাড়ানো হবে না।
    কিন্তু হঠাৎ দু’দিন আগে নোটিশ জারি করে এই ভর্তি ফি বাড়ানোর কথা জানানো হয়েছে। তারই প্রতিবাদে তাদের আন্দোলন।