উন্নাও : বহিষ্কৃত বিজেপি নেতার ফাঁসির দাবি

0
113
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

উন্নাও ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দেওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে দিল্লি হাইকোর্টের বাইরে।

 মহিলা সমাজসেবী কর্মীরা হাইকোর্টের বাইরে বসে বিক্ষোভ দেখান আদালতের নির্দেশের বিরুদ্ধে। তাঁরা হাতে পোস্টার নিয়ে রাস্তায় বসে পড়ে আদালতের জামিনের নির্দেশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ এসে তাঁদের দরজা না আটকানোর অনুরোধ জানায়। কিন্তু, তাঁরা পুলিশের নির্দেশ অমান্য করেই বিক্ষোভ দেখাতে থাকেন। তখন পুলিশ তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখায় বলে অভিযোগ।এদিকে,প্রভাবশালী প্রাক্তন বিজেপি নেতার জামিনে ভয় ও হতাশা প্রকাশ করে নির্যাতিতা ও তাঁর মা বলেছেন, তাঁরা এই নির্দেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেঙ্গারের গতিবিধি ও সাক্ষ্যপ্রমাণ লোপাটের চেষ্টার বিরুদ্ধে হাইকোর্ট বেড়ি পরিয়ে রাখলেও সে অন্য কাউকে খুনের চেষ্টা করাতে পারে আশঙ্কা রয়েছে।

নির্যাতিতার মা বলেছেন, তাঁরা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে যাবেন। তিনি বলেছেন, কুলদীপ সিং সেঙ্গার-র জামিন খারিজ করতেই হবে। হাইকোর্টের উপর থেকে তাঁদের আস্থা হারিয়ে গেছে। সুপ্রিম কোর্টেও যদি সুবিচার না পান, তাহলে তাঁরা অন্য দেশে চলে যাবেন। তাঁর স্বামীকে যে লোকটি খুন করেছে, তিনি তার ফাঁসি চান।