
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া উন্নাও ধর্ষণ কাণ্ডের নির্যাতিতা। বুধবার সন্ধেয় প্রাক্তন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির ১০ জনপথের বাসভবনেই রাহুলের সঙ্গে দেখা করেছেন তিনি।
পাশাপাশি ধর্ষক তথা বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গার-কে দিল্লি হাইকোর্টের জামিন মঞ্জুর নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন। দিল্লি হাইকোর্টের কাছ থেকে ন্যায়বিচার না পেয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছেন উন্নাওয়ের ধর্ষিতা।
দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, শুধু রাহুল গান্ধির সঙ্গেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে চায়। এদিকে, দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণকাণ্ডের নির্যাতিতা।
