
শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে তৃণমূলের উন্নয়নের পাঁচালিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসতেই সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক।
জানা গিয়েছে কয়েকদিন ধরে তৃণমূলের উন্নয়নের পাঁচালির ট্যাবলো নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরছে। বড়দিনের সকালে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়ায় তৃণমূলের উন্নয়নের পাঁচালির ট্যাবলো ঘুরছিল। অভিযোগ প্রচার চলাকালীন ট্যাবলোয় ভাঙচুর চালানো হয়। বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বিষয়টি সামনে আসতেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এভাবে হামলা চালিয়ে তৃণমূলের উন্নয়নকে আটকাতে পারবেন না শুভেন্দু অধিকারী।
