গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Jalpaiguri অপ্রীতিকর ঘটনা কাম্য নয়, ‘একতা বার্তা’ মুখ্যমন্ত্রীর

    অপ্রীতিকর ঘটনা কাম্য নয়, ‘একতা বার্তা’ মুখ্যমন্ত্রীর

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এই সময় কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়। উত্তরবঙ্গের কঠিন পরিস্থিতিতে সকলকে একতা বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, সবাইকে সংযত থাকতে হবে। উত্তরবঙ্গের কঠিন পরিস্থিতিতে সকলকে একতা বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে উত্তরবঙ্গ পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখার কথা তাঁর। এক রাতের বৃষ্টিতে উত্তরবঙ্গে অনেকে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন, সেই কথা উল্লেখ করে মমতা লেখেন, তাঁদের কষ্ট আমরা গভীর ভাবে অনুভব করছেন। তার পরেই সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, এই কঠিন সময়েও মনে রাখতে হবে একতা ও ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। সাহস না-হারিয়ে সংযম এবং সতর্কতা বজায় রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, সরকার এবং প্রশাসন সর্বাত্মক ভাবে মানুষের পাশে আছে।
    এই পরিস্থিতিতে সকলকে শান্ত থাকতে এবং গুজবে কান না-দেওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের উদ্দেশে বলেছেন, চারপাশের মানুষকে সহযোগিতা করুন।