
মণিপুরের চূড়াচাঁদপুর জেলার চিংফেই গ্রামে নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন কুকি জঙ্গিদের মধ্যে সংঘর্ষে কুকি সম্প্রদায়ের এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। মৃত মহিলা হোইখোলহিং হাওকিপ, চূড়াচাঁদপুরের লাংচিংমানবির গ্রামপ্রধান খাইখোগিন হাওকিপের স্ত্রী।
যদিও সরকারি তরফে তাঁর মৃত্যু নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। বিষ্ণুপুর জেলার পাশ্ববর্তী যুবালা গ্রামে বন্দুক হামলায় একজন মেইতেই কৃষক আহত হওয়ার কিছুক্ষণ পরেই অশান্তি আরও ছড়িয়ে পড়ে।
ওই অঞ্চলে বসবাসকারী মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যেকার সমস্যা দীঘদিনের। কিন্তু দুই পক্ষেরই মানুষ ক্ষতিগ্রস্ত হতে উভয় গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে।







