
কালীপুজোর রাতে নারকেলডাঙায় অশান্তির ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। নারকেলডাঙায় গোষ্ঠী সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছে রাজ্য। পার্কিং নিয়ে বচসা হয়েছে।
ওখানে পুলিশ আহত হয়েছে। ৬টি এফআইআর হয়েছে বলে আদালতে জানিয়েছে রাজ্য। তাহলে ওখানে ১০ হাজার মানুষের জমায়েতের অভিযোগ উঠছে কেন, রাজ্যকে পাল্টা প্রশ্ন করেছে হাইকোর্ট। আর জি কর মেডিক্যালে ভাঙচুর হামলার ঘটনাতেও মামলাকারীদের দাবি করা দুষ্কৃতীদের সংখ্যা প্রথমে মানে নি রাজ্য। কোনও পরিকল্পনা ছাড়া এত লোক জমা হল কিকরে। আর জি করের ক্ষেত্রেও রাজ্য বলেছিল আগাম খবর পায়নি। মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। দুর্গাপুজো, কালীপুজোয় রাজ্যের কয়েটি জায়গায় আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ উঠতেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে রাজভবন।
বিরোধী দলনেতা এবং অন্যান্য বিরোধী দলের তরফে অভিযোগ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জবাব তলব করে রাজভবনের তরফে বলা হয়েছে পদক্ষেপ নির্দেশ দেওয়া হয়েছে।
