ভোটের মুখে দিকে দিকে অশান্তি

0
63
ছবি সৌজন্যে : নিজস্ব
বনগাঁয় প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েছেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। অভিযোগ বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের প্রচারের সময় কাউন্সিলর পাপাই রাহা ও তাঁর সঙ্গীরা হামলা চালায়।
প্রতিবাদে বনগাঁ থানায় অবস্থান বিক্ষোভ করে বিজেপি। অশোক কীর্তনিয়ার অভিযোগ পাপাই রাহা তাঁর গুন্ডাবাহিনী দলীয় কর্মী মতুয়াদের ওপর আক্রমণ করেছেন। অবিলম্বে এসসি-এসটি কমিশন পদক্ষেপ করুক। দাবি জানিয়েছেন অশোক কীর্তনিয়া। যদিও তৃণমূল নেতা পাপাই রাহার দাবি এলাকায় ৫ বছর দেখা যায়নি বিধায়ককে। তাই মানুষ কারণ জানতে চাইছেন। এদিকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে খানাকুলে। ঘটনায় দু’পক্ষের ৫ জন জখম হয়েছেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তৃণমূল বিজেপি সংঘর্ষে তপ্ত হয়েছে বীরভূমের নানুরও। সেখানে সিঙ্গি গ্রামে তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির প্রচারের সময় বিজেপির পতাকা-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ ওঠে।
বাধা দিতে গেলে তৃণমূল প্রার্থীর সামনেই বিজেপি কর্মী মঙ্গল মাঝিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে পাল্টা মারের অভিযোগ তুলেছে তৃণমূল।