ফের উত্তপ্ত মণিপুর। মঙ্গলবার রাতে অসম রাইফেলসের শিবিরে হামলা চালিয়েছে এক দল উত্তেজিত জনতা। শিবির ঘিরে ফেলে পাথর ছোড়ে তারা।
বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় বাহিনী। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়।
সেনার এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে মাকুইলংড়ি এলাকায় সশস্ত্র বাহিনীর জমায়েতের খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযানে যান অসম রাইফেলেসের জওয়ানেরা। গোয়েন্দা সূত্রে খবর মেলে, যে সশস্ত্র বাহিনীকে মাকুইলংড়ি এলাকায় দেখা গিয়েছে তারা এনএসসিএন-এর সদস্য। তার পরই ওই এলাকায় অভিযানে যায় অসম রাইফেলস। কিন্তু সেখানে বাধার মুখে পড়তে হয় তাদের।

পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি এখন পুরো নিয়ন্ত্রণে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। চলছে টহলদারিও।