পাণ্ডুয়ায় রেললাইনে যুবকের দেহ, সন্দেহে সমকামী সম্পর্ক

0
417
ছবি সৌজন্যে : এক্স
হুগলির পাণ্ডুয়ায় রেললাইনে যুবকের দেহ উদ্ধারে সমকামী সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি সামনে এসেছে। পুলিশ ও পরিবার সূত্রে খবর বছর ১৯-র প্রীতম দাসের বাড়ি হুগলির পাণ্ডুয়ার রওজাপাড়ায়।
১১ ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়েছিল প্রীতম। বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে। তারপর আর ঘরে ফেরেনি। পরেরদিন পাণ্ডুয়া এবং খন্যানের মাঝে রেললাইন থেকে দেহ উদ্ধার হয়। প্রীতমের দিদি প্রিয়াঙ্কা দাস পাণ্ডুয়া থানায় তাঁর দুই বন্ধু অভি এবং কুশলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এরপরেই দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে প্রীতমদের আদিবাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। গত কয়েক বছর ধরে পাণ্ডুয়ায় দাদুর বাড়িতে মা ও দুই বোন থাকছিলেন। সেখানে যাওয়া-আসা করতেন প্রীতম। জানা গিয়েছে প্রীতম নাচের শো করত, আর অভি ডিজে।
তাঁদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। এই সম্পর্কের টানাপোড়েনে খুন করা হতে পারে বলে অভিযোগ করেছেন প্রীতমের মাসতুতো দিদি।