হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ এটিএস-ইডি 

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব
মাদ্রাসা নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ-র অভিযোগে এবার হাসনাবাদের রামেশ্বরপুর হানা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরিরিজম স্কোয়াড ও ইডি। কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে তৃণমূল নেতা আব্দুল্লা গাজির বাড়িতে চলছে তল্লাশি।
অভিযোগ, রামেশ্বরপুর এলাকায় মাদ্রাসা নির্মাণের নামে বিদেশ থেকে বিপুল অঙ্কের অর্থ অ্যাকাউন্ট এসেছে ওই নেতার অ্যাকাউন্টে। এই সংক্রান্ত তথ্য হাতে আসার পরই ওই তৃণমূল নেতার বাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দেন এটিএস-র আধিকারিকরা। জানা যায়, একই অভিযোগে দু’বছর আগেও আব্দুল্লা গাজিকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ এটিএস। এখনও এই সংক্রান্ত মামলার তদন্ত চলছে। জানা যায়, নতুন করে বেশ কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সে বিষয়ে অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতেই তাঁর বাড়িতে হানা দেন এটিএসের আধিকারিকরা।
গোটা এলাকা ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তার ঘেরাটোপেই আব্দুল্লার বাড়িতে চলে তল্লাশি।