গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National মহাকুম্ভের সঙ্গমে মন্ত্রীদের নিয়ে ডুব যোগীর  

    মহাকুম্ভের সঙ্গমে মন্ত্রীদের নিয়ে ডুব যোগীর  

    0
    167
    ছবি সৌজন্যে : এক্স
    মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহাকুম্ভের সঙ্গমে ডুব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রজেশ পাঠক-সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা।
    ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের আগে মহাকুম্ভে মন্ত্রিসভার একটি বৈঠক হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং মন্ত্রিসভার সদস্যরা একটি বিশেষ নৌকায় ত্রিবেণী সঙ্গমে পৌঁছন এবং স্নান করেন। স্নান শেষে যোগী আদিত্যনাথ বলেছেন, ত্রিবেণী সঙ্গমে স্নান করার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি লাভ হয় এবং সবার কল্যাণের জন্য তাঁরা প্রার্থনা করেছেন।অন্যদিকে, রাজ্যসভার সাংসদ সুধা মূর্তি তাঁর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিন পবিত্র স্নান ও তর্পণ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, গঙ্গায় পুণ্যস্নান করেছেন। পূর্বপুরুষদের জন্য তর্পণ করছেন। এটা তাঁর কাছে ভীষণ গর্বের। এবং আনন্দের বিষয়।
    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে প্রশাসনের কাজের প্রশংসা করে বলেছেন, যোগী আদিত্যনাথের নির্দেশমতো প্রশাসনের সকলে দারুণ কাজ করেছে। ইতিমধ্যে মহাকুম্ভে ন’কোটির বেশি পুণ্যার্থী সেরেছেন পুণ্যস্নান।