গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National মুখ্যমন্ত্রীর বাসভবনে আপ-পুলিশ সংঘর্ষ, উত্তপ্ত দিল্লি   

    মুখ্যমন্ত্রীর বাসভবনে আপ-পুলিশ সংঘর্ষ, উত্তপ্ত দিল্লি   

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানকে ঘিরে আম আদমি পার্টি ও পুলিশের সংঘর্ষে উত্তপ্ত দিল্লি।রাজধানীর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি’র দাবি করেছে, অরবিন্দ কেজরিওয়ালের আমলে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সংস্কার খরচ অতিরিক্ত হয়েছিল।
    অরবিন্দ কেজরিওয়াল তাঁর জন্য শীশমহল তৈরি করেছেন। বিজেপির আনা অভিযোগের বিরুদ্ধে বুধবার একটি মিডিয়া ট্যুরের পরিকল্পনা করেছিল আপ নেতারা। প্রথমে তাঁরা দিল্লির মুখ্যমন্ত্রীর ৬ ফ্ল্যাগ স্টাফ রোডের বাসভবনের সংস্কারের কাজ তুলে ধরবেন। তারপরে সেখান থেকে তাঁরা ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন।কিন্তু পুলিশ আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজকে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকতে বাধা দিতেই গন্ডোগলের সূত্রপাত শুরু হয়।পুলিশ তাদের পথ রুখতেই আপ নেতারা পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান। সেখান থেকে শুরু হয় ধাক্কাধাক্কি৷ এরপর ৬ ফ্ল্যাগ স্টাফ রোডে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনেই ধরনায় বসে পড়েন আপ নেতারা৷ পুলিশ জানিয়েছেন, আপ নেতাদের মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশের কোনও অনুমতি ছিল না৷
    পাল্টা আপ নেতাদের অভিযোগ, রাজনৈতিক কারণে তাদের বাধা দেওয়া হয়েছে। তাদের দাবি, জনগণের সামনে সত্য তুলে ধরার কোনও সুযোগ তাদের দেওয়া হয়নি।আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, কেন তাদের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। বিজেপি ভুল তথ্য ছড়াচ্ছে।