
বার বার চাপ সৃষ্টি করে দিল্লি বিধানসভার নির্বাচন নির্বাচন পণ্ড করতে চাইছে আম আদমি পার্টি। দিল্লিতে বিধানসভা ভোটের আগের দিন এমনই বিস্ফোরক অভিযোগ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
সঙ্গে এও জানিয়ে দেওয়া হয়েছে, ভোটের আগে আপের এ ধরনের উস্কানিতে কোনও ভাবেই পা দেবে না নির্বাচন কমিশন। দিল্লিতে ভোট প্রচারের শেষ দিনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। প্রশ্ন তোলেন কমিশনের স্বাধীনতা নিয়েও। ওই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, আপের এই প্রচেষ্টা অনেক দিন ধরেই লক্ষ্য করেছে কমিশন। কিন্তু সংযম এবং বিচক্ষণতার সঙ্গে এ সব সহ্য করে আসছে তারা।
সঙ্গে এও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আপের এ ধরনের উস্কানিতে পা দেবে না নির্বাচন কমিশন। গত বেশ কিছু দিন ধরেই বিজেপি, দিল্লি পুলিশ এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছে আপ ও অরবিন্দ কেজরিওয়াল।
