
আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট নয়, একাই লড়বে আপ। এক্স পোস্টে এমনই জানিয়ে দিয়েছেন আপ-র ন্যাশনাল কনভেনর অরবিন্দ কেজরিওয়াল। এলস পোস্টে কেজরিওয়াল লিখেছেন, দিল্লির বিধানসভা ভোটে আম আদমি পার্টি নিজের শক্তিতেই লড়বে।
কংগ্রেসের সঙ্গে জোটের কোনও সম্ভাবনা নেই। আগামী বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা ভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ঘর গোছানোর কাজে নেমেও পড়েছে। এরই মধ্যে কয়েকটি সংবাদ সংস্থার তরফে দাবি করা হয়েছিল, দিল্লির বিধানসভা ভোট নিয়ে আপ ও কংগ্রেসের সমঝতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
ফলে জোট নিয়ে আপের কর্মীদের মধ্যেও নানাবিধ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তারই জেরে এক্স পোস্ট করে অরবিন্দ কেজরিওয়াল দলের অবস্থান স্পষ্ট করে দিলেন বলে মনে করা হচ্ছে।









