
জম্মু কাশ্মীরের আসন্ন নির্বাচন ভূস্বর্গের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। জম্মু-কাশ্মীরের ডোডায় নির্বাচনী সভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, স্বাধীনতার পর থেকে জম্মু ও কাশ্মীর বিদেশী শক্তির লক্ষ্যবস্তু হয়েছে। বার বার আক্রমণ চালানো হয়েছে। নাম না করে ন্যাশনাল কনফারেন্সকে কটাক্ষ করে তিনি পরিবারবাদের প্রসঙ্গ টেনে এনে বলেছেন, বিদেশি শক্তির পাশাপাশি পরিবারবাদ রাজ্যকে ধ্বংস করার কাজ শুরু করেছে। যে রাজনৈতিক দলের ওপরে ভরসা করেছে ভূস্বর্গবাসী, তাঁরা সাধারণ মানুষের কথা ভাবেনি। তাঁরা নিজেদের কথাই চিন্তা ভাবনা করেছে। ভূস্বর্গের যুবসমাজ আতঙ্কবাদে ক্ষতিগ্রস্থ হচ্ছে। পরিবারবাদী রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের স্বার্থ পূরণ করছে।
