৬ মাসে ইউপিআই জালিয়াতি ৪৮৫ কোটি : পঙ্কজ 

0
112
ছবি সৌজন্যে : সংসদ টিভি
২০২৩-র সালের চেয়ে বর্তমানে দেশে ইউপিআই জালিয়াতি বেড়েছে প্রায় ৮৫ শতাংশ। সংসদে দাঁড়িয়ে এমনই জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
তিনি আরও বলেছেন, চলতি বছর প্রতারণার সাথে সম্পর্কিত ৭.২৫ লক্ষ মামলা দায়ের হয়েছে। পাশাপাশি গত ছয় মাসে ইউপিআই লেনদেনে জালিয়াতি করে ৪৮৫ কোটি হাতিয়ে নিয়েছে প্রতারকরা। পরিসংখ্যান অনুসারে, ২০২৩- ২৪ সালে মোট ২০০ লক্ষ কোটি টাকা ইউপিআই-তে আর্থিক লেনদেন হয়েছে। আর এরমধ্যে জালিয়াতি হয়েছে প্রায় ১ হাজার ৮৭ কোটি টাকা।
চলতি বছর এপ্রিল- সেপ্টেম্বর পর্যন্ত ৬.৩২ লক্ষ ছিল ইউপিআই জালিয়াতির মামলা। এখান থেকেই স্পষ্ট যে ২০২৪ সালে হু হু করে বেড়েছে ইউপিআই লেনদেনে জালিয়াতি।