গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আরও সহজে ইউপিআই লেনদেন

    আরও সহজে ইউপিআই লেনদেন

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ইউনিফাইয়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই লেনদেন আরও সহজতর হয়েছে। এর ফলে আগের তুলনায় আরও কম সময়ে ইউপিআই-এ লেনদেন সম্পন্ন করতে পারবেন গ্রাহকেরা।

    সোমবার থেকেই ভারতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে গতি বৃদ্ধির কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া,এনপিসিআই।উল্লেখ্য,ইউপিআই লেনদেনের গতি বৃদ্ধির ব্যাপারে চিন্তাভাবনা চলছিলই, এ বার তা বাস্তবায়িত হল। এনপিসিআই জানিয়েছে, ইউপিআই পেমেন্ট সংক্রান্ত সার্বিক সময় কমিয়ে আনা হয়েছে। ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, তার পরে সেই সংশ্লিষ্ট লেনদেন সংক্রান্ত স্ট্যাটাস জানতে কমপক্ষে ৩০ সেকেন্ড সময় লাগত। তবে এ বার থেকে গোটা প্রক্রিয়া শেষ হবে ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যেই। শুধু তা-ই নয়, কারও ইউপিআই আইডি,ভেরিফাই করার সময়ও কমানো হয়েছে। অতীতে ইউপিআই আইডি, ভেরিফাই করতে ১৫ সেকেন্ড সময় লেগে যেত। তবে এ বার থেকে ১০ সেকেন্ডেই ,ভেরিফাই হবে ইউপিআই আইডি।এ ছাড়াও ইউপিআই লেনদেনে আরও কিছু বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে, তা যে কোনও ইউপিআই অ্যাপেই জানা যায়।

    এত দিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স দিনে যত বার ইচ্ছা জানা যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, কোনও ইউপিআই অ্যাপে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা জানতে পারবেন গ্রাহকেরা।