
কংগ্রেস ও জেএমএম হল দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ঝাড়খণ্ডের হাজারীবাগে এক সভায় অমিত শাহ বলেছেন, দুর্নীতি বন্ধ করতে চাইলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস সরকারকে উপড়ে ফেলতে হবে। যারা মানুষের টাকা চুরি করেছে তাদের রেহাই দেওয়া হবে না। যে কংগ্রেস দল গরিবদের কথা বলে, তারা এখনও পর্যন্ত গরিবের জন্য কিছুই করেনি, জেএমএমও কিছু করেনি। কিন্তু গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্রদের স্থায়ী ঘর দিয়েছেন, জল, গ্যাস সিলিন্ডার, টয়লেট এবং ৫ কেজি গম এবং চাল বিনামূল্যে দিয়েছেন। অমিত শাহ আরও বলেছেন, রাহুল গান্ধী আমেরিকায় গিয়েছিলেন। সেখানে ইংরেজিতে কথা বলার সময় তিনি বলেছিলেন এই দেশে এখন আর সংরক্ষণের প্রয়োজন নেই। তিনি সমস্ত সীমা অতিক্রম করেছেন। মহারাষ্ট্রের উলেমা-ই-হিন্দ জনতা তাঁকে একটি স্মারকলিপি দিয়েছে। যাতে বলা হয়েছিল, এই দেশের সংখ্যালঘুদের ১০ শতাংশ সংরক্ষণ দিন।
সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণের অনুমতি দেয় না। কিন্তু কংগ্রেস এবং জেএমএম নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সংরক্ষণ করতে চায়।
ছবি সৌজন্যে : এক্স
