বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পরীক্ষার্থীর, নিন্দা ধনখড়ের

0
173
Delhi students death heated Parliament condemns Dhankhar
Delhi students death heated Parliament condemns Dhankhar
লোহার গেটে আটকে থাকা জলের পাম্পের খোলা তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দিল্লির দক্ষিণ পটেল নগরের ইউপিএসসি পরীক্ষার্থীর।
তদন্তের পর এমনই রিপোর্ট দিয়েছেন প্যাটেল নগরের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এসডিএমের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বছর ছাব্বিশের ওই ইউপিএসসি পরীক্ষার্থী অজান্তে লোহার গেট ছুঁয়ে ফেলতেই খোলা তারের সংস্পর্শে আসেন। তার জেরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ২২ জুলাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নীলেশ রায়ের। তিনি প্যাটেল নগরের একটি আবাসনে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ২২ জুলাই নীলেশ রায় আবাসন থেকে চা খেতে বেরিয়েছিলেন। ভারী বৃষ্টির কারণে আবাসনের সামনে জল জমে গিয়েছিল। চা খেয়ে নীলেশ রায় যখন আবাসনে ঢুকতে যান, সেই সময়ে তিনি লোহার গেট ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই গেটের সঙ্গেই আটকে ছিল জলের পাম্পের খোলা তার।তখনও তাঁর দেহে প্রাণ ছিল। আশপাশের লোকজনও ছুটে আসেন। কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় অনেকেই এগোতে চাননি। ফলে মৃত্যু হয় নীলেশ রায়ের।অন্যদিকে, দিল্লির কোচিং সেন্টারে জলে ডুবে তিন পরীক্ষার্থীর মৃত্যু ইস্যুতে উত্তপ্ত সংসদ। সোমবার রাজ্যসভায় আলোচনা শুরু হতেই ঘটনার তীব্র নিন্দা করে কোচিং সেন্টারগুলির কড় সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান জগদীপ ধনখড়।