প্রকাশিত ইউপিএসসির ফল, তালিকায় বাংলার মাত্র ১!

0
148
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রকাশিত হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষার ফলাফল। প্রথম হয়েছেন শক্তি দুবে। দ্বিতীয় হর্ষিতা গোয়েল। মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে প্রথম পাঁচজনের মধ্যে তিনজন মহিলা। দুজন পুরষ।
এদিকে এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ঠাঁই পেয়েছেন বঙ্গতনয়া পারমিতা মালাকার। তাঁর র‍্যাঙ্ক ৪৭৭। সব মিলিয়ে ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিসের পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, সেন্ট্রাল সার্ভিসের গ্রুপ এ এবং সেন্ট্রার সার্ভিসেস গ্রুপ বি পদে নিয়োগের জন্য মোট ১০০৯ জন প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে।
এদিকে চূড়ান্ত মেধা তালিকায় রাজ্য থেকে মাত্র ১ জন ঠাঁই পাওয়ায় আমলা তৈরির জন্য বিভিন্ন সরকারি কোচিং সেন্টারগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এছাড়াও রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছেন কেউ কেউ। ভারতের সেরা চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার উপযুক্ত পরিকাঠামোর অভাবকেও দায়ী করছেন অনেকে।