গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment কান-এ যেতে পারলেন না উরফি

    কান-এ যেতে পারলেন না উরফি

    0
    111
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    উরফি জাভেদ, ব্যতিক্রমী পোশাক আর সাহসী স্টাইলের জন্য আলোচনায় কেন্দ্রেই থাকেন। তবে, গত কিছুদিন ধরে তাকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল না।

    কোনও নতুন ছবি বা ভিডিও পোস্ট করেননি। অবশেষে নিজেই জানিয়েছেন কারণ, বড় স্বপ্নভঙ্গ নায়িকার। সবটা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে উরফি লিখেছেন তিনি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন, কারণ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যবসা চলছে না, অনেক চেষ্টা করেও সব জায়গা থেকে শুধু,না শুনতে হয়েছে। উদাহরণ হিসাবে বলেছেন,কান ফেস্টিভালে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে তার। পোস্টে উরফি আরও জানিয়েছেন, তিনি এবছর ২০২৫ সালের কান ফিল্ম ফেস্টিভালে অংশ হতে চলেছিলেন।ইন্ডি ওয়াইল্ড নামে একটি সংস্থার তরফ থেকে আমন্ত্রণও পেয়েছিলেন। তিনি বেশ কিছু ক্রেজি আউটফিট তৈরি করছিলেন ফেস্টিভালের জন্য। কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা বাতিল হয়ে যায়। ফলে কান যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এবং তার পুরো টিম হতাশ হয়ে পড়ে।সবটা সামনে এনে উরফি লিখেছেন তিনি জানেন, অনেকেই হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো অনেক না শুনছেন,কিন্তু এটাই শেষ না।

    প্রত্যেকটা রিজেকশনের পর আসে একটা নতুন সুযোগ। উরফি জাভেদ থামবেন না, অন্যদেরও থামা উচিত না।