গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment প্রেমিকের বিয়ে ভেঙে ছিলেন উরফি

    প্রেমিকের বিয়ে ভেঙে ছিলেন উরফি

    0
    90
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    উরফি জাভেদ নানা কারণেই থাকেন আলোচনায়, বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মাঝে মাঝে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন। আবার অনেক সময় পোশাকের জন্য ট্রোলের শিকারও হতে হয় তাকে। তবে এসব সমালোচনাকে কখনোই সেভাবে পাত্তা দেন না উরফি। তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সাবলীল থাকেন।

    তবে সম্প্রতি তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ফাস করেছেন তা বেশ অবাক করা। তিনি জানিয়েছেন যে তিনি নাকি তার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়েছিলেন।এক সাক্ষাৎকারে, উরফি তার প্রেমিক সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, দিল্লির ছেলে।তাঁর প্রেমিকের উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। যত দূরেই হোক না কেন, এটি মাত্র দু’ ঘণ্টার ফ্লাইট। প্রতি সপ্তাহে ওখানে গিয়ে থাকেন। কিন্তু ওখানে যদি পাপারাজ্জিরা আসে তবে প্রেমিক পালিয়ে যাবে।আসলে প্রেমিক খুব লাজুক। ইনস্টাগ্রামেও কোনো পোস্ট করে না। নেটদুনিয়ায় ওর কোনো ছাপ নেই বললেই চলে, সেই জায়গায় উরফি একেবারে বিপরীত।এরপর উরফিকে জিজ্ঞাসা করা হয়,কোথায় তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেছেন, হঠাৎ করেই ভাগ্যক্রমে দেখা হয়। সেই সময় একই জায়গায় ছিলেন। প্রেমিকের বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু উরফি, প্রেমিকের বিয়ে ভেঙে দেন।তবে তখনো কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল ওরা।

    অন্যদিকে, উরফি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গেছে ফের তার মুখ ফুলে গেছে। ছবিটি শেয়ার করে উরফি লেখেন, সবাই তাঁর ওপর এমন খারাপ নজর দিয়েছে যে, একটা মাকড়সা তাঁর মুখে কামড়ে দিয়েছে।প্রসঙ্গত, উরফি বিগ বস ওটিটি সিজন ১-এ উপস্থিত হয়েছিলেন,কিন্তু দ্রুত তিনি শো থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি,দ্য ট্রেইটার্স শোতে উপস্থিত হয়েছিলেন, সেখানে তিনি বিজয়ী হন।