গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports উরুগুয়ে-কলম্বিয়া-প্যারাগুয়ের টিকিট নিশ্চিত

    উরুগুয়ে-কলম্বিয়া-প্যারাগুয়ের টিকিট নিশ্চিত

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২৬ বিশ্বকাপ লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আজ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

    আগেই বিশ্বকাপের টিকিট পেয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। অর্থাৎ ৪৮ দল নিয়ে নতুন ভার্শনে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি যে ছ’ দলের খেলার কথা ছিল, সেই ছয় দল চূড়ান্ত হয়ে গেল।বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেতে ড্র করতে হতো উরুগুয়ের। তবে মন্টেভিডিওতে পেরুকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় মার্সেলো বিয়েলসার দল। ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। এ নিয়ে তৃতীয় কোনো দলকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দিলেন ২০২৩ সালে উরুগুয়ের দায়িত্ব নেওয়া আর্জেন্টিনার কিংবদন্তি কোচ বিয়েলসা।অপরদিকে, বারানকুইলায় বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ গোল পেয়েছেন এ ম্যাচে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে কলম্বিয়া।এর মধ্যে আসুনসিওনে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে স্বাগতিক প্যারাগুয়ে। বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে শুধু ড্র করলেই চলত প্যারাগুয়ের। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে দলটি। কলম্বিয়ার সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে ছয়ে প্যারাগুয়ে। ১৬ বছর পর বিশ্বকাপে ফিরতে যাচ্ছে তারা।

     উল্লেখ্য শেষ ২০১০ বিশ্বকাপে খেলেছে প্যারাগুয়ে।বাছাইপর্বে অংশ নেওয়া মোট ১০টি দলের হাতেই আছে আর একটি করে ম্যাচ।