গ্রুপ পর্বেই বিদায় উরুগুয়ের

0
26
ছবি সৌজন্যে : এক্স

দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য ২০২৬ বিশ্বকাপ শেষ হলো চরম হতাশায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মার্সেলো বিয়েলসার দলকে।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি উরুগুয়ে। ম্যাচের ৪২ মিনিটে আলেক্স বায়েনার শট ঠেকাতে গিয়ে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা।সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন বায়েনা।শেষ পর্যন্ত সেটিই ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল হয়ে থাকে।মুসলেরার ভুলের মূল্য দিতে হয়েছে তাকে নিজেকেও।বিরতির সময়ই কঠোর সিদ্ধান্ত নেন কোচ মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামানো হয়নি অভিজ্ঞ গোলরক্ষক মুসলেরাকে। কিন্তু গোল শোধ করতে ব্যর্থ হয় উরুগুয়ে, ফলে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় গ্রুপ পর্বেই।ম্যাচের শেষদিকে হতাশা আরো বাড়ে উরুগুয়ের জন্য।

অতিরিক্ত সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ায় তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির সম্ভাবনাও তৈরি হয়েছে।