গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment কান চলচ্চিত্র উৎসবে উর্বশী

    কান চলচ্চিত্র উৎসবে উর্বশী

    0
    4
    ছবি সৌজন্যে : এক্স

    ফ্যাশনের দেশ, ফ্রান্স। সে দেশের কান শহরে প্রায় দশ দিন ধরে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। দেশ-বিদেশের খ্যাতনামী শিল্পীরা যান সেখানে।

    গত কয়েক বছর ধরে অভিনেত্রী উর্বশী রৌতেলাও সেখানে যাচ্ছেন। ফি বছর সে দেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেন নায়িকা উর্বশী রৌতেলা৷ কখনও প্রশংসিত, কখনও আবার সমালোচিত। যদিও বেশির ভাগ সময়ে সমালোচনাই জোটে উর্বশীর ভাগ্যে। এ বার টানা ১০ দিন ছিলেন সেখানে। নিত্যনতুন পোশাক পরে লাল গালিচায় হেঁটেছেন তিনি। অন্তিম দিনে কফিকাপের আকারের ব্যাগ নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।এমনিতেই নিন্দকেরা বলেন, উর্বশী রৌতেলার নাকি জাহির করা স্বভাব। নিজেকে সর্বক্ষণ শ্রেষ্ঠ বলার নাকি ব্যামো রয়েছে উর্বশীর।এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজগোজ বাবদ নাকি খরচ করেছিলেন প্রায় ১৩ কোটি টাকা। এ বার ১০ দিনে সকাল-সন্ধে হরেক রকমের পোশাক পরেছেন। তবে প্রথম দিকে তাইল্যান্ডের শিল্পীর বানানো পোশাক পরায় বিতর্কের মুখে পড়তে হয় তাঁকে। কারণ উর্বশী বিদেশি পোশাক পরলেও তাঁকে ভারতীয় বলে সম্বোধন করার অনুরোধ জানান।এ বার নজর কেড়েছে উর্বশীর এসপ্রেসো মার্টিনি গ্লাসের আকৃতির একটি জমকালো ব্যাগ। গাঢ় মোকা-রঙা ক্রিস্টাল দিয়ে তৈরি এই নজরকাড়া ব্যাগটি আলোর নীচে ঝিকমিক করছিল এবং দেখতে প্রায় হুবহু সেই বিখ্যাত ককটেল গ্লাসের মতোই লাগছিল। উল্লেখ্য,বছরখানেক আগে একটা তোতাপাখি আকারের ব্যাগ নিয়ে কানের লাল গালিচায় হাঁটেন উর্বশী। সেটির দাম ছিল প্রায় ৪ লক্ষ টাকা। এ বার ককটেল গ্লাসের আকারের এই ব্যাগটির জন্য তাঁর খরচ হয়েছে ৫ হাজার ৫৭৫ ডলার।

    ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। সেইসঙ্গে যে পোশাকটি উর্বশী পরেছিলেন, সেটি ছিল জোলি পলি ক্যুচারের ব্রাইডাল কালেকশনের ,প্যান্থিয়ন অরোরা গাউন, বিশেষ ভাবে তৈরি। যার দাম বলা হয় কয়েক কোটি টাকা।