ঢাকা যাচ্ছেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত

0
31
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

চলতি মাসের শেষে ঢাকা সফরে যাচ্ছেন আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন এই কূটনীতিক বর্তমানে ভারতের মার্কিন রাষ্ট্রদূত।

তাঁকে যৌথ দায়িত্ব দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বুঝিয়ে দিয়েছিলেন ভারত ও বাংলাদেশকে তিনি গোরের চোখ দিয়ে দেখবেন। সেই জায়গা থেকেই তারেক রহমানের সরকারের পাঁচ মাসের মাথায় গোর বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ সফর করেছেন।কিন্তু ভারতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা গোর কেন পড়শি দেশ বাংলাদেশে এতদিন যাননি তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা ছিল।জানা যাচ্ছে,বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান চলতি মাসের ২৮ তারিখ আমেরিকা থেকে দেশে ফিরবেন।পরদিনই সার্জিও গোরের বিমান ঢাকায় অবতরণ করতে পারে। সফরে বিদেশ মন্ত্রী খলিলুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গোরের একান্ত বৈঠক হওয়ার কথা। এছাড়া বাংলাদেশের প্রথম সারির কয়েকটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন বলে প্রাথমিক আলোচনায় স্থির হয়েছে।এদিকে,বাংলাদেশের প্রশাসনিক ও কূটনৈতিক মহলের খবর, আসন্ন সফরে গোর বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিকে বিবেচনায় রেখে তারেক রহমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্পের বিশেষ আস্থাভাজন গোর এমন সময় ঢাকা সফরের সিদ্ধান্ত নিয়েছেন যখন সদ্যই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। আসন্ন সফরে আওয়ামী লিগ নেত্রী হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।