আমেরিকা-চিন বাণিজ্য আলোচনায় অগ্রগতি

0
95
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি আমেরিকা ও চিনের মধ্যে শুষ্ক উত্তেজনা কমানোর জন্য নীতিগতভাবে চুক্তিতে পৌঁছেছে দুই দেশ।
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, এই চুক্তিতে গত মাসে জেনেভায় স্বাক্ষরিত সমঝোতার ভিত্তিতে বাস্তব রূপ দেওয়ার একটি পদক্ষেপ। এতে দ্বিপাক্ষিক পাল্টা শুল্ক কমানোর প্রক্রিয়া এগিয়ে যাবে। তবে জেনেভার সেই চুক্তি কার্যকর করতে গিয়ে চিনের বিরল খনিজের ওপর রফতানি নিয়ন্ত্রণ বাধা হয়ে দাঁড়িয়েছে। এর জবাবে মার্কিন প্রশাসন চিনের ওপর কিছু প্রযুক্তিপণ্যের রফতানি নিয়ন্ত্রণ আরোপ করে, যার মধ্যে ছিল সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার ও রাসায়নিক উপাদান। লুটনিক জানিয়েছেন লন্ডনে হওয়া চুক্তির ফলে কিছু মার্কিন রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
অন্যদিকে চিনের মন্ত্রী লি চেংগ্যাংও জানিয়েছেন উভয় পক্ষ রাষ্ট্রপ্রধানকে সাম্প্রতিক ফোনালাপ ও জেনেভা বৈঠক হওয়া সমঝোতা অনুসারে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে।