
ইরান ও আমেরিকার মধ্যে প্রথম দফার যে আলোচনা হয়েছিল, সেই প্রতিনিধিদলের দুই প্রধান নেতাকে বাদ দিয়েই দ্বিতীয় বার আলোচনার জন্য প্রস্তুত যুযুধান দুই দেশ।
শুক্রবার রাতেই পাকিস্তানে পৌঁছেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। সেই সঙ্গে আমেরিকার তরফে প্রতিনিধিদলে কারা থাকছেন, ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন। যদিও ইরান এবং আমেরিকা কবে কখন দ্বিতীয় দফার আলোচনায় বসছে, তা এখনও নিশ্চিত করা হয়নি।
ইসলামাবাদে আয়োজিত প্রথম দফার আলোচনাতেও আমেরিকার প্রতিনিধিদলে উইটকফ এবং কুশনার ছিলেন। তবে ওই দলের নেতৃত্বে ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়।
