আমেরিকার ঘাতক প্রাক্তন সেনা, গাড়িতে আইএস পতাকা       

0
144
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকায় নিউ অরলিন্স শহরে দৃষ্কৃতী হানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস-এর যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দাদের একাংশ।
পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে ঘাতক প্রাক্তন সেনাকর্মী শামসুদ-দিন জব্বরের। ঘাতক যে গাড়ি নিয়ে হামলা চালিয়েছিলেন, সেই গাড়ি থেকেই মিলেছে আইএসের পতাকা। সূত্রের খবর, পতাকা ছাড়াও ওই গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেন তিনি।তবে এফবিআই মনে করছে, এই হামলার নেপথ্যে একা শামসুদ-দিন জব্বর নন, আরও অনেকে জড়িত। আপাতত শামসুদ-দিন জব্বরের সঙ্গীদের ধরার চেষ্টা করা হচ্ছে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার নিন্দা করে জানিয়েছেন, হামলার আগে আততায়ী সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি পোস্ট করেছিলেন, সেটি এফবিআইয়ের গোয়েন্দারা খুঁজে পেয়েছেন।
সেই ভিডিওয় আততায়ীকে বলতে শোনা যাচ্ছে যে, তিনি আইএসের ভাবাদর্শে অনুপ্রাণিত।তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।