
এইচ ওয়ান বি ভিসায় নতুন ছাড় ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। মাসখানেক আগে এইচ ওয়ান বি ভিসা বাবদ ১ লক্ষ মার্কিন ডলার ধার্য করেছিল হোয়াইট হাউস।
এই ছাড়ের আওতায় কারা পড়বে এবার তার বিশদ বিবরণ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) স্পষ্ট জানিয়েছে, যেসব আন্তর্জাতিক কলেজ স্নাতক যারা এফ ১ ভিসার অধিকারী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন এবং যারা এইচ-১বি ভিসার জন্য আবেদন করছেন তাদের এই অতিরিক্ত ফি দিতে হবে না। এছাড়া যারা ভিসা পুনর্নবীকরণ করতে চায় এবং যারা এল ১ ভিসার অধিকারী তারাও এই অতিরিক্ত ফি থেকে অব্যাহতি পাবেন।
শুধুমাত্র যারা ২১ সেপ্টেম্বর ২০২৫ এর পরে নতুন এইচ ১ বি ভিসার জন্য আবেদন করবে তাদের জন্যই এই ফি আরোপিত হবে। আমেরিকার এইচ ওয়ান বি ভিসার সবচেয়ে বেশিও উপভোক্তা ভারতীয়রা। তাই এই খবরে স্বস্তির নিঃস্বাস ফেলেছেন আমেরিকায় বসবাসকারী লক্ষ লক্ষ ভারতীয় ছাত্র ও তথ্য প্রযুক্তি কর্মীরা।








