সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের প্রশংসা ট্রাম্পের

0
150
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানের সাফল্যের প্রশংসা করেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে পাকিস্তান। আর নিরন্তর এই লড়াইয়ে এসেছে সাফল্যও! শুধু পাকিস্তানে নয়, বিশ্বে সন্ত্রাসী সত্তা দমনে পাকিস্তানের সাফল্যেরও ভূয়সী প্রশংসা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার ইসলামাবাদে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবিরোধী কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার পর যৌথ বিবৃতিতে উঠে এসেছে সন্ত্রাস দমনে পাকিস্তানের ভূমিকার প্রসঙ্গ। পাশাপাশি, পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় প্রাণহানির জন্য সমবেদনাও জানিয়েছে আমেরিকা। বিবৃতিতে দাবি করা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান লড়াই চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক, বিশ্বের শান্তি এবং নিরাপত্তার জন্য সন্ত্রাসবাদী কার্যকলাপ দমনে পাকিস্তান যথেষ্ট সফল।  এদিকে,
আমেরিকার মানবাধিকার লঙ্ঘনে আমেরিকার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ন্যূনতম ব্যবস্থা নিয়েছে ভারত। পাকিস্তানকে একই বন্ধনীতে রেখে আমেরিকার দাবি, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কখনও-সখনও পদক্ষেপ করেছে ইসলামাবাদ।