ইরানে জারি মার্কিন হামলা, পাল্টা তেহরানও! 

0
12
ছবি সৌজন্যে : এক্স
আমেরিকা এবং ইরানের সামরিক সংঘাত আরও জোরালো হতে শুরু করেছে। শনিবার নতুন করে আবার হামলা চালানোর অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। তেহরানের দাবি, মার্কিন হামলায় হোমরোজগান প্রদেশে তিন জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন অনেকে। শনিবার সকাল থেকে ইরানের বিভিন্ন প্রান্তে মার্কিন ড্রোন হামলা চালিয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও আমেরিকা এই হামলার কথা অস্বীকার করেছে। 
হরমুজের দক্ষিণ প্রান্ত দিয়ে যাওয়ার সময় তেলবাহী দু’টি ট্যাঙ্কার মাইন বিস্ফোরণের শিকার হয়। আর এর জন্য আমেরিকার দিকে আঙুল তুলেছে ইরান। তাদের দাবি, মার্কিন গোয়েন্দারা জাহাজগুলিকে ভুল নির্দেশ দেওয়ার ফলেই এই দুর্ঘটনা। যদিও মার্কিন বাহিনী জাহাজ বিস্ফোরণের ঘটনা স্বীকার করতে চায়নি। হামলার পরই জাহাজ দু’টিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা স্পষ্ট করেনি ইরান প্রশাসন। এই ঘটনার পরই ইরান বাহিনী ঘোষণা করে, এক সপ্তাহের জন্য বন্ধ করা হচ্ছে হরমুজ।