ইরানের সামরিক স্থাপনায় আমেরিকার হামলা

0
27
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

তিন মাস ধরে চলা যুদ্ধ শেষ করতে আলোচনা চললেও আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টাহামলা হয়েছে। আমেরিকা জানিয়েছে, তারা ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

অন্যদিকে এই হামলার জবাবে সোমবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী,আইআরজিসি দাবি করেছে, তারা একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।মার্কিন সেন্ট্রাল কমান্ড,সেন্টকম সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ইরানের উপসাগরীয় উপকূলে চালানো হামলাগুলো ছিল ইরানের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব। সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ে যাওয়া একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ইরান ভূপাতিত করেছিল। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই আমেরিকা এই হামলা চালায়।মার্কিন সেন্ট্রাল কমান্ড,সেন্টকম জানিয়েছে, তাদের যুদ্ধবিমান দ্রুত অভিযান চালিয়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোলস্টেশন এবং দুটি আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করেছে। আমেরিকার দাবি, এসব ড্রোন ওই অঞ্চলের জলপথে চলাচলকারী জাহাজের জন্য হুমকি ছিল।

সেন্টকম আরো বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও তারা আমেরিকার স্বার্থ ও সামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে থাকবে।এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর,আইআরজিসি সোমবার জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে হামলার জন্য ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে।